জমি বিবাদে সংঘর্ষ, কুমারগঞ্জে পিটিয়ে খুন - The News Lion

জমি বিবাদে সংঘর্ষ, কুমারগঞ্জে পিটিয়ে খুন

 


দি নিউজ লায়নঃ  জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা এবং মারধরের ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে কুমারগঞ্জ থানার সীতাহার গ্রামে।মৃত ওই ব্যক্তির নাম আব্দুল মান্নান (৪৫)। সে কৃষিকাজ করেন। অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিন ধরেই তার দাদার পরিবারের সঙ্গে সংঘর্ষ লেগেই থাকত। এদিন সকালে বেরধরক মারধরের ফলে মৃত্যু হয়। 


আহত আরও দুইজন। মৃতের পরিবারের তরফে কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এদিকে ঘটনার পর থেকে পলাতক মূল অভিযুক্ত মালিক ফয়জুর রহমান সহ পরিবারের অন্যান্যরা পলাতক। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার  সকালের আব্দুল মান্নান জমিতে কাজ করতে যায়। জমিতে গিয়ে দেখে যে অভিযুক্ত মালিক ফয়জুর রহমান সেই জমি ঘিরছিল। বাধা দিতে গেলে বচসা বাঁধে। অভিযোগ, এরপর ফুইজুল রহমান এবং তার ছেলেরা মিলে মান্নানকে লাঠি ও বাঁশ দিয়ে বেধরক নারধর করে।


 সেখানেই আব্দুল মান্নান লুটিয়ে পড়ে। সেই সাথে আব্দুল মান্নানের এক ভাই নওশাদ আলিকেও মারধর করে অভিযুক্তরা। তবে নওশাদ বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু আব্দুল মান্নাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।  কুমারগঞ্জ থানার পুলিস জানিয়েছেন, জমি বিবাদের জেরে একটি খুনের অভিযোগ দায়ের হয়েছে। পুলিস অভিযুক্তদের খোঁজে তল্লাশী চালাচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.